Friday, November 3, 2023

মতিচুর কেশর লাড্ডু

 🍱🍨মতিচুর কেশর লাড্ডু🍨🍱

🍱উপকরণ- একশো গ্রাম বেসন,চিনি,কেশর,চারমগজ,আমন্ড,সাদা তেল,ঘি,ফুড কালার।

🍨প্রণালী-প্রথমে একশো বেসন একটা মাঝারি ডেচকিতে নিয়ে অনেক টা পরিমাণ জল দিয়ে খুব পাতলা করে ব্যাটার বানাতে হবে।এরপর গ্যাস অন করে একটা মাঝারি পাত্রে তিন কাপ চিনি ও দুকাপ জল দিয়ে নাড়াচাড়া করে চিনির রস বানাতে হবে ।ওতে এক চিমটে ফুড কালার ও কেশর দিয়ে ফুটোতে হবে,যতক্ষণ পর্যন্ত রসের রঙ টা চেঞ্জ হয়ে যাবে ও রসটা ঘন হবে।

এবার গ্যাস অফ করতে হবে। অন্য গ্যাস ওভেনে কড়া বসিয়ে তাতে সাদা তেল ও ঘি দিয়ে গরম করতে হবে।এবার,ঐ তেলের ওপর জিরো সাইজ এর ছান্তা নিয়ে গরম তেলের কড়ার ওপরে ঐ ছান্তা তে ওপর থেকে ধরে তার ওপরে একটু একটু করে ব্যাসনের গোলা ছড়াতে হবে।

কড়ার তেলের উপরে ব্যাসনের গোলা ছোট মতিচুর এর সেপে হলো। ওদের ভালো করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। এইভাবে মতিচুর গুলো হয়ে গেলে গরম রসের উপর দিয়ে গ্্যাসের ওপর ছড়িয়ে ফুটিয়ে রেখে দিতে হবে একদিন।তার পরের দিন ঐ মতিচুর গুলো রসে ভিজে ফুলে ফেঁপে যাবে। এরপর ঐগুলোকে লাড্ডুর আকারে পাকিয়ে খাবার জন্য পরিবেশন করতে হবে।🍨🍨

Tuesday, September 12, 2023

Tour

 

🌄🏞️ভ্রমণের প্রয়োজনীয়তা🌄🏞️
কলমে-রাখী মুখোপাধ্যায়।
🏞️মনুষ্য জাতি হলো, ভ্রমণপিপাসু।আমরা সকলে যে কোনো জায়গায় বেড়াতে যেতে ভালোবাসি। সংসারের একঘেয়েমি কর্মব্যস্ততার যাঁতাকল থেকে মুক্তি পেতে  দিনকয়েক এর জন্য কোনো সাগরতটে,পাহাড়ে,বা ঝর্না তটে,লেকের ধার থেকে ভ্রমণ করে এলে মনটা বেশ কয়েকদিন খুশি তে ভরে থাকে। চাঙ্গা হয়ে যায় শরীরের অবসন্নতা, একঘেয়েমি।
   সাগর হল উচ্ছলতা র প্রতীক।তাই সাগরের ঢেউয়ে স্নান করলে  মন ও শরীর যেমন চাঙ্গা হয়ে যায়,তেমনি সমুদ্রের তীরে নোনা হাওয়ায় বসে থাকলে ,ও সমুদ্রের তীর বরাবর অনেক টা পথ হাঁটলে হার্টের রোগ,সর্দি, কাশি অন্যান্য রোগ ভালো হয়ে যায়। ভোরবেলায় সমুদ্রের কোন্ থেকে সূর্যোদয় দেখার দৃশ্য ও অতীব মনোরম। সমুদ্রের তীরে আপনা হতে জন্মানো ঝাউ,ক্যাশুরিনা, নারিকেল গাছের সারি, সামুদ্রিক কাঁকড়া,ঝিনুক,শঙ্খ, সামুদ্রিক প্রবাল, সমুদ্রের উত্তাল তরঙ্গ ঢেউয়ে স্নান, বিভিন্ন ধরনের মাছ আরো কত কিছু দেখলে মন আনন্দে নেচে ওঠে।
     🌄পাহাড়ের গায়ে জন্মানো পাইন,অর্কিড, বিভিন্ন রকমের ভেসজ গাছালির সমারোহ, জানা অজানা পাহাড়ী ফুলের, ফলগাছের সমারোহ,নানান ধরনের পাখির কলকাকলিতে মন যেন মাতাল হয়ে যায়। আবার  পর্বতের চূড়ার গায়ে লেগে থাকা বরফের চাদর, পাহাড়ের গায়ে গায়ে মেঘেদের ঘুরে বেড়ানোর খেলা, পাহাড়ের কোল থেকে ওঠা সূর্যোদয়, পাহাড়ের ধাপে ধাপে জন্মানো চা বাগানের সারি,সমতল থেকে পাহাড়ে র গায়ে দেখতে পাওয়া দেশলাই বাক্সের মতো ছোট ছোট কাঠের বাড়ি,পাহাড়ি সুন্দরী,ঝর্ণাধারা থেকে সৃষ্ট নদ নদী ,এ যেন এক  বিধাতা পুরুষ,ও প্রকৃতি দেবীর অনন্য সৃষ্টি। বারবার মন যেতে চায় পাহাড় পর্বত,নদ, নদী , সমুদ্র ভ্রমণে। 
এছাড়া পাহাড় ,পর্বত ও সমুদ্রতীরের অঞ্চলে বেড়াতে গেলে সেখানকার মানুষদের জীবনযাত্রা প্রণালী,সংস্কৃতি,খাদ্য, বেশভূষা, তাদের কথ্য ভাষা সম্পর্কে ও অনেক তথ্য জানা যায়। মন শান্ত,স্নিগ্ধ হয়ে যায় পাহাড় পর্বতের মতো।তাই, মনুষ্যজাতীর ঐ সব স্হানে বেড়ানো একান্ত প্রয়োজনীয়।।

Hello world

 This is my own blog. I will share my thoughts, kitchen,etc. Be stay with me.

মতিচুর কেশর লাড্ডু

 🍱🍨মতিচুর কেশর লাড্ডু🍨🍱 🍱উপকরণ- একশো গ্রাম বেসন,চিনি,কেশর,চারমগজ,আমন্ড,সাদা তেল,ঘি,ফুড কালার। 🍨প্রণালী-প্রথমে একশো বেসন একটা মাঝারি ডে...