🌄🏞️ভ্রমণের প্রয়োজনীয়তা🌄🏞️
কলমে-রাখী মুখোপাধ্যায়।
🏞️মনুষ্য জাতি হলো, ভ্রমণপিপাসু।আমরা সকলে যে কোনো জায়গায় বেড়াতে যেতে ভালোবাসি। সংসারের একঘেয়েমি কর্মব্যস্ততার যাঁতাকল থেকে মুক্তি পেতে দিনকয়েক এর জন্য কোনো সাগরতটে,পাহাড়ে,বা ঝর্না তটে,লেকের ধার থেকে ভ্রমণ করে এলে মনটা বেশ কয়েকদিন খুশি তে ভরে থাকে। চাঙ্গা হয়ে যায় শরীরের অবসন্নতা, একঘেয়েমি।
সাগর হল উচ্ছলতা র প্রতীক।তাই সাগরের ঢেউয়ে স্নান করলে মন ও শরীর যেমন চাঙ্গা হয়ে যায়,তেমনি সমুদ্রের তীরে নোনা হাওয়ায় বসে থাকলে ,ও সমুদ্রের তীর বরাবর অনেক টা পথ হাঁটলে হার্টের রোগ,সর্দি, কাশি অন্যান্য রোগ ভালো হয়ে যায়। ভোরবেলায় সমুদ্রের কোন্ থেকে সূর্যোদয় দেখার দৃশ্য ও অতীব মনোরম। সমুদ্রের তীরে আপনা হতে জন্মানো ঝাউ,ক্যাশুরিনা, নারিকেল গাছের সারি, সামুদ্রিক কাঁকড়া,ঝিনুক,শঙ্খ, সামুদ্রিক প্রবাল, সমুদ্রের উত্তাল তরঙ্গ ঢেউয়ে স্নান, বিভিন্ন ধরনের মাছ আরো কত কিছু দেখলে মন আনন্দে নেচে ওঠে।
🌄পাহাড়ের গায়ে জন্মানো পাইন,অর্কিড, বিভিন্ন রকমের ভেসজ গাছালির সমারোহ, জানা অজানা পাহাড়ী ফুলের, ফলগাছের সমারোহ,নানান ধরনের পাখির কলকাকলিতে মন যেন মাতাল হয়ে যায়। আবার পর্বতের চূড়ার গায়ে লেগে থাকা বরফের চাদর, পাহাড়ের গায়ে গায়ে মেঘেদের ঘুরে বেড়ানোর খেলা, পাহাড়ের কোল থেকে ওঠা সূর্যোদয়, পাহাড়ের ধাপে ধাপে জন্মানো চা বাগানের সারি,সমতল থেকে পাহাড়ে র গায়ে দেখতে পাওয়া দেশলাই বাক্সের মতো ছোট ছোট কাঠের বাড়ি,পাহাড়ি সুন্দরী,ঝর্ণাধারা থেকে সৃষ্ট নদ নদী ,এ যেন এক বিধাতা পুরুষ,ও প্রকৃতি দেবীর অনন্য সৃষ্টি। বারবার মন যেতে চায় পাহাড় পর্বত,নদ, নদী , সমুদ্র ভ্রমণে।
এছাড়া পাহাড় ,পর্বত ও সমুদ্রতীরের অঞ্চলে বেড়াতে গেলে সেখানকার মানুষদের জীবনযাত্রা প্রণালী,সংস্কৃতি,খাদ্য, বেশভূষা, তাদের কথ্য ভাষা সম্পর্কে ও অনেক তথ্য জানা যায়। মন শান্ত,স্নিগ্ধ হয়ে যায় পাহাড় পর্বতের মতো।তাই, মনুষ্যজাতীর ঐ সব স্হানে বেড়ানো একান্ত প্রয়োজনীয়।।
No comments:
Post a Comment