🍱🍨মতিচুর কেশর লাড্ডু🍨🍱
🍱উপকরণ- একশো গ্রাম বেসন,চিনি,কেশর,চারমগজ,আমন্ড,সাদা তেল,ঘি,ফুড কালার।
🍨প্রণালী-প্রথমে একশো বেসন একটা মাঝারি ডেচকিতে নিয়ে অনেক টা পরিমাণ জল দিয়ে খুব পাতলা করে ব্যাটার বানাতে হবে।এরপর গ্যাস অন করে একটা মাঝারি পাত্রে তিন কাপ চিনি ও দুকাপ জল দিয়ে নাড়াচাড়া করে চিনির রস বানাতে হবে ।ওতে এক চিমটে ফুড কালার ও কেশর দিয়ে ফুটোতে হবে,যতক্ষণ পর্যন্ত রসের রঙ টা চেঞ্জ হয়ে যাবে ও রসটা ঘন হবে।
এবার গ্যাস অফ করতে হবে। অন্য গ্যাস ওভেনে কড়া বসিয়ে তাতে সাদা তেল ও ঘি দিয়ে গরম করতে হবে।এবার,ঐ তেলের ওপর জিরো সাইজ এর ছান্তা নিয়ে গরম তেলের কড়ার ওপরে ঐ ছান্তা তে ওপর থেকে ধরে তার ওপরে একটু একটু করে ব্যাসনের গোলা ছড়াতে হবে।
কড়ার তেলের উপরে ব্যাসনের গোলা ছোট মতিচুর এর সেপে হলো। ওদের ভালো করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। এইভাবে মতিচুর গুলো হয়ে গেলে গরম রসের উপর দিয়ে গ্্যাসের ওপর ছড়িয়ে ফুটিয়ে রেখে দিতে হবে একদিন।তার পরের দিন ঐ মতিচুর গুলো রসে ভিজে ফুলে ফেঁপে যাবে। এরপর ঐগুলোকে লাড্ডুর আকারে পাকিয়ে খাবার জন্য পরিবেশন করতে হবে।🍨🍨